1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পবার হরিপুর ইউপি চত্ত্বরে সাংবাদিককে হত্যাচেষ্টা ও মানহানির অভিযোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি পবার হরিপুর ইউপি চত্ত্বরে সাংবাদিককে হত্যাচেষ্টা ও মানহানির অভিযোগ ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর বাঘায় প্লাবিত চকরাজাপুরে ১০০ বন্যার্ত পরিবারের মাঝে আনসার-ভিডিপির ত্রাণ বিতরণ নাচোলে জামায়াতে ইসলামীর ‘যুব সমাবেশ–২০২৬’ ও বনভোজন অনুষ্ঠিত লালপুরে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া তামার তার উদ্ধার, গ্রেফতার ১ বিদেশি বিনিয়োগকারীদের নজরে পঞ্চগড়ের দেবীগঞ্জ ইকোনমিক জোন ও বন্ধ চিনিকল নওগাঁর আত্রাইয়ে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের দিবা-রাত্রি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পবার হরিপুর ইউপি চত্ত্বরে সাংবাদিককে হত্যাচেষ্টা ও মানহানির অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার ৪ নম্বর হরিপুর ইউনিয়ন পরিষদ ভবনে গ্রাম আদালতের বৈঠক চলাকালে এক সাংবাদিকের ওপর হামলা, মারধর, হত্যাচেষ্টা ও মানহানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার ও বিশিষ্ট শিক্ষানুরাগী জিয়াউল কবীর। এ ঘটনায় তিনি বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

মামলার আসামীরা হলেন— খলিলুর রহমানের দুই পুত্র ফেরদৌস রহমান খোকন ও পিন্টু, জয়লালের পুত্র এজাহারুল হক কাকন, সিরাজুলের জামাই আজিজ এবং নাতি শহিদুল ইসলাম।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে ৪ নং হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে পূর্বের একটি মামলার আপস-মীমাংসার উদ্দেশ্যে গ্রাম আদালতের বৈঠক বসে। বৈঠকে ইউপি চেয়ারম্যান উভয় পক্ষকে নিয়ে সমঝোতার প্রস্তাব দিলে আসামিপক্ষ হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে ১ নম্বর আসামি ফেরদৌস রহমান খোকন, ৩ নম্বর আসামি এজাহারুল হক কাকন ও পিন্টুসহ অন্য সহযোগীরা সংঘবদ্ধভাবে সাংবাদিক জিয়াউল কবীরের ওপর চড়াও হয়।

এজাহার সূত্রে আরও জানা যায়, আসামিরা প্রকাশ্যে জিয়াউল কবীরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাঁর ২৮ বছরের সাংবাদিকতা ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সামনে মানহানি করে। এতে ২৮ লাখ টাকার মানহানি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

এছাড়া ১ নম্বর আসামি খোকন পা থেকে স্যান্ডেল খুলে সাংবাদিকের মুখে ও শরীরে এলোপাতাড়ি মারধর করে। অন্য আসামিদের সহযোগিতায় গলা চেপে ধরে ইট-পাথর দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করা হয়। আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত শুরু করলে উপস্থিত সাক্ষী ও ইউপি চেয়ারম্যান তাৎক্ষণিক এগিয়ে এসে তাকে রক্ষা করেন।

ভুক্তভোগী সাংবাদিক জিয়াউল কবীর জানান, আসামিরা বিচার কাজ বাধাগ্রস্ত করতে ও ক্ষতিপূরণ না দিতে পরিকল্পিতভাবে তাঁর ওপর এ হামলা চালিয়েছে। ঘটনার সময় ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরা চালু ছিল, যেখানে পুরো হামলার দৃশ্য ধারণ করা আছে। তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তার, সিসিটিভি ফুটেজ জব্দ এবং দণ্ডবিধির ৩০৭/৫০৬(২)/৪৯৯/৫০০/৫০৪/৩৪ ধারায় কঠোর শাস্তির দাবি জানান।

এ বিষয়ে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট