1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
​নাম, পরিচয় ও কর্মের দায়বদ্ধতা: একটি বহুমাত্রিক বিশ্লেষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় র‍্যাব-৬ এর মোতায়েন  যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহু দলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টরী গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন: ড. আব্দুল মঈন খান রূপসায় ধানের শীষের প্রার্থী হেলালের পক্ষে নির্বাচনী গণমিছিল ‎ ‎ রূপসায় ক্বেরাত সম্মেলনে হাফেজদের পাগড়ী প্রদান ইসলামী বই বিতরণ ও দোয়া অনুষ্ঠিত সবার মুখে একই কথা সকল দল দেখা শেষ এবার দাড়িপাল্লার বাংলাদেশ—অধ্যাপক আবু তালেব মন্ডল ঘুষ, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের অস্তিত্ব থাকবে না: শিবগঞ্জে জামায়াত প্রার্থী ড. কেরামত আলী তাহেরপুর পৌরসভার হাট-বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনীতে সয়লাব রূপসায় তুচ্ছ ঘটনায় বোরহান হাওলাদার নামের এক দোকানদারকে মারপিট করে আহত করার অভিযোগ কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপির কালীগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক 

পত্নীতলায় পতিত জমিতে পুষ্টি বাগান করলেন ইউএনও

  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি…………………………………………

নওগাঁর পত্নীতলা উপজেলা পরিষদ চত্বরের মডেল মসজিদের পাশে পরিত্যাক্ত জমিতে ইউএনও’র নেতৃত্বে কৃষি বিভাগের আয়োজনে বিভিন্ন জাতের সবজির চারা রোপণ করে একটি পুষ্টি বাগান করা হয়েছে। সোমবার দুপুরে এই বাগানে নিজ হাতে চারা রোপণ করেন ইউএনও রুমানা আফরোজ।

এসময় সাথে ছিলেন কৃষি অফিসার শহীদুল ইসলাম, মৎস্য অফিসার আবু সাঈদ, নির্বাচন কর্মকর্তা জাহিদুর রহমান জাহিদ , প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান মনির , থানার ওসি পলাশ চন্দ্র দেব সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল ও সুধিসমাজ। নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন বলেন, এই উদ্যোগ আমাদের অনুপ্রেরণা ও উৎসাহ যোগাবে যাতে আমাদের বাড়ীর আসেপাশে পতিত জমি ফেলে না রেখে আমরা সেখানে শাক সবজি চাষ করবো এতে আমাদের পরিবারের শাক সবজির পুষ্টি চাহিদা পুরোন করে বিক্রি করে বাড়তি আয় করতে পারবো।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ‘পারিবারিক পুষ্টি বাগান’ প্রকল্পের আওতায় পতিত জমিতে পুষ্টি বাগান গড়তে পারিবারগুলোকে বিনামূল্যে চারা–বীজ দেয়া হয়। এছাড়া মাটির উর্বরতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সার দেয়া হয়। এমনকি বীজ সংরক্ষণের পাত্রের পাশাপাশি ঘেরাবেড়ার জন্য একটি নেটও দেওয়া হয়। কৃষক পরিবারের সদস্যরা এসব বীজ দিয়ে বাড়ির উঠান ও আশপাশের খালি জায়গায় সবজি চাষ করেন। সেখান থেকে উৎপাদিত ফল ও সবজি পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে তারা বাড়তি টাকা আয় করতে পারে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট