1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল

নিজেরা দুর্নীতি করব না, কোনো দুর্নীতিবাজকেও প্রশ্রয় দেব না: ডা. শফিকুর রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থীদের মধ্যে কোনো ব্যাংক ডাকাত, চাঁদাবাজ, ঋণখেলাপি বা মামলাবাজ নেই। আমরা নিজেরা দুর্নীতি করব না, কোনো দুর্নীতিবাজকেও প্রশ্রয় দেব না। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ ও সংস্কারের সব প্রস্তাব মেনে নেওয়ার শর্তে ১১ দল একত্রিত হয়েছে। এই জোটের কোনো প্রার্থী নারী নির্যাতনকারী, মানুষের অধিকার হরণকারী বা দুর্নীতির সঙ্গে জড়িত নয়। বাছাই করেই প্রার্থী দেওয়া হয়েছে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি জাতির ভাগ্য পরিবর্তনের নির্বাচন। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে এই সুযোগ এসেছে। তাই এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম।

জামায়াত আমির বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে শিশু, নারী, বৃদ্ধ সবাই নিরাপদ থাকবে। মায়েরা ঘরে, রাস্তায় ও কর্মস্থলে সম্মান ও নিরাপত্তা পাবে। শিক্ষাব্যবস্থা হবে দেশ গড়ার মতো শক্তিশালী, যুবসমাজকে বেকার ভাতার ওপর নির্ভরশীল হতে হবে না।

ন্যায়বিচার প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষ ও রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি—সবার জন্য আইন সমান হতে হবে। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি একই অপরাধ করলে একই শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, কর্মজীবী নারী শ্রমিকদের জন্য ডে-কেয়ার সেন্টার, বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। শ্রমিকদের দাবি আদায়ে রাষ্ট্র তাদের প্রতিপক্ষ হবে না।

জনসভায় ভোটের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রথম ভোট হবে ‘হ্যাঁ’, দ্বিতীয় ভোট দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশের প্রতীক ‘দাঁড়িপাল্লা’। জনসভায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হাতে প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির আব্দুল খালেক। এতে গোদাগাড়ী-তানোরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও নারী কর্মীরা অংশ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট