1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কাউন্সিলর সাদরিলের সফলতায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত কুচক্রী মহল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কাউন্সিলর সাদরিলের সফলতায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত কুচক্রী মহল

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৪৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

সাদ্দাম হোসেন মুন্না, নারায়ণগঞ্জ……………………..

 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর দুই দুইবারের নির্বাচিত সফল কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল সুষ্ঠু ও সুন্দরভাবে ৫নং ওয়ার্ডের কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে ৫নং ওয়ার্ডবাসী সন্তুষ্ট।

এই ওয়ার্ডের বাসিন্দা নজরুল বলেন নারায়ণগঞ্জ সিটিতে ২৭টি ওয়ার্ড থাকলেও আমাদের কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল তার পিতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের মতো সবসময় এলাকাবাসীর উন্নয়নে নিজেকে বিলিয়ে দেন। দিন রাত তার কাছে সমান। এলাকাবাসীর যেকোনো বিপদে আপদে এগিয়ে আসেন কাউন্সিলর সাদরিল। তারকাছে যেতে কখনো অনুমতি প্রয়োজন হয়না। এমন একজন প্রতিনিধি পেয়ে আমরা সবাই আনন্দিত ও গর্বিত।

একই এলাকার বাসিন্দা রোকেয়া বেগম বলেন সাদরিল ভালো মানুষ তাকে সবসময় এলাকাবাসীর প্রয়োজনে কাছে পাওয়া যায়। আমি একটা প্রয়োজনে তার অফিসে গেলে সে আমাকে সন্মানের সহিত আমার কাজ করে দেয়। এমন কাউন্সিলর পাওয়া ভাগ্যের ব্যাপার যেখানে অন্য কাউন্সিলরদের সাথে কথা বলতে অপেক্ষায় থাকতে হয়।

এলাকাবাসী আরো জানায় সাদরিল কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি করোনাকালীন সময় নিজ উদ্যোগে এলাকার মানুষের মাঝে খাবার ও ঔষধ সহ আর্থিক সহযোগীতা করেছেন। কাউন্সিলর সাদরিল মুঠোফোনে বলেন আমি শাসক নয় সেবক হয়ে থাকতে চাই। যতদিন বাঁচবো মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। আমার সফলতায় ঈর্ষান্বিত হয়ে এলাকার একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ৫নং ওয়ার্ড বাসীর ভালোবাসায় আমি আমার জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত। আমাকে পুনরায় কাউন্সিলর নির্বাচিত করায় এলাকাবাসীর নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের ভালোবাসার কারণে আজ আমি আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছি।

তিনি আরো বলেন সম্প্রতি যুবলীগ নামদারী হিমেল উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার সফলতায় ঈর্ষান্বিত হয়ে আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে সে নিজেই একজন মাদকসেবি, ইভটিজার ও মাদক বিক্রেতা। আমার কারণে তার অপকর্মে সমস্যা সৃষ্টি হওয়ায় সে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমার ওয়ার্ডে মাদকসেবী, মাদক বিক্রেতা, ভূমিদস্যু ও চাঁদাবাজের কোন ঠাঁই নেই। এলাকাবাসীকে সাথে নিয়ে ৫নং ওয়ার্ডকে মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যু মুক্ত একটি ডিজিটাল ওয়ার্ডে রুপান্তরিত করবো ইনশাল্লাহ্‌।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট