1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোর লালপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ:
ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নাটোর লালপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৫৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

ছবি: মোহন

 

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর………………………………..

 

নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ই জুন)লালপুর উপজেলা পরিষদের সভা কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

লালপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)শামীমা সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)নাদিম সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি প্রমুখ।

 

 এ সময় বক্তারা বলেন,প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী বিশেষ উদ্যোগ দেশকে বদলে দিয়েছ এসব উদ্যোগকে আরও শাণিত করতে হবে। বক্তারা আরও বলেন,পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি,পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নামে পরিচিত।

 

এ উদ্যোগগুলো প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ অর্জনসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এবং বাংলাদেশকে ইতোমধ্যে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত করেছে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, লালপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন সূধীজন উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।#

আরজা/০৬

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট