1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিএনপির প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত রাজশাহী কলেজ ছাত্রলীগ কর্মী আটক করে পুলিশের কাছে সোপর্দ বিজিবি অভিযান রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বাগমারায় যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মির্জাপুরে মানববন্ধন রামেক হাসপাতালে প্রাইমারি পিসিআই: সংকটাপন্ন হৃদরোগীর সফল চিকিৎসা সম্পন্ন রাজশাহীতে গ্রামীণ ব্যাংক ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙল কাঁচ মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্য ও ইতিহাস

নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় চলনবিল এলাকায় তিন পাখি শিকারির প্রত্যেককে একদিনের কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে উদ্ধারকৃত অর্ধশতাধিক বক পাখি আকাশে অবমুক্ত করা হয়েছে এবং পাখি শিকারের কাজে ব্যবহৃত ১০টি কিল্লাঘরের ফাঁদ ধ্বংস করা হয়।

শনিবার (৩ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত তিন পাখি শিকারি হলেন—নাটোরের সিংড়া উপজেলার পূর্বভেংড়ী গ্রামের আব্দুর রশীদ (৫৫), মকছেদ আলী (৫০) এবং আবু হানিফ (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নির্দেশনায় চলনবিলের আগমুরশন, বামিহাল, কাকিয়ান এবং পূর্বভেংড়ী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’র সদস্যরা। এ সময় তিন পেশাদার শিকারিকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে ৫০টিরও বেশি বক পাখি এবং ১০টি ফাঁদ উদ্ধার করা হয়।

Open photo

প্রতীকী ছবি

পরে আটককৃতদের উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড আরোপ করেন। অভিযানকালে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট