1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
 ভোলায় সিন্ডিকেটের দৌরাত্ম: কৃষকের বরাদ্দকৃত সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার খুলনার ত্রাস ‘শুটার আরমান’ গ্রেপ্তার: উদ্ধার বিদেশি পিস্তল ও শটগান ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর জোর রাষ্ট্রপতির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন লালপুর-নাটোর: নাটোরের লালপুর উপজেলার অমরপুর এলাকায় অভিযান চালিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রভারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে লালপুর থানার পুলিশ ফোর্স অমরপুর এলাকার সাইফুল ইসলামের টিনসেট ঘরে এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন:

  • শাহরিয়ার নাদিম বাপ্পী (২০) — পিতা: সাইফুল ইসলাম, গ্রাম: অমরপুর, থানা: লালপুর, জেলা: নাটোর।

  • নাহিদ হাসান জীবন (২১) — পিতা: আসাদুল ইসলাম, গ্রাম: বারোখাদিয়া, পোস্ট: বাঘা, থানা: বাঘা, জেলা: রাজশাহী।

  • শিশু আসামি (১৬) — পিতা: [সংরক্ষিত], গ্রাম: অমরপুর, থানা: লালপুর, জেলা: নাটোর।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপ হ্যাক করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার বিকেলেই আসামিদের নাটোর আদালতে সোপর্দ করা হয়।

নাটোরের লালপুর উপজেলার অমরপুর এলাকায় অভিযান চালিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রভারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে লালপুর থানার পুলিশ ফোর্স অমরপুর এলাকার সাইফুল ইসলামের টিনসেট ঘরে এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন:

  • শাহরিয়ার নাদিম বাপ্পী (২০) — পিতা: সাইফুল ইসলাম, গ্রাম: অমরপুর, থানা: লালপুর, জেলা: নাটোর।

  • নাহিদ হাসান জীবন (২১) — পিতা: আসাদুল ইসলাম, গ্রাম: বারোখাদিয়া, পোস্ট: বাঘা, থানা: বাঘা, জেলা: রাজশাহী।

  • শিশু আসামি (১৬) — পিতা: [সংরক্ষিত], গ্রাম: অমরপুর, থানা: লালপুর, জেলা: নাটোর।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপ হ্যাক করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার বিকেলেই আসামিদের নাটোর আদালতে সোপর্দ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট