1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

নাচোলে সুতিহার দিঘির লীজ বাতিলের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারী খাস সুতিহার দিঘীর লীজ বাতিলের দাবীতে মানববন্ধন করেছেন নাচোল উপজেলার বরেন্দা গ্রামের ভুক্তভূগী নারী-পুরুষরা। (৩০জুন) সোমবার বেলা ১১টার দিকে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে গ্রামের হিন্দু-মুসলিম জনসাধারণের আয়োজনে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এত বক্তব্য রাখেন আলহাজ্ব আতাউর রহমান মাষ্টার, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেত্রী বিচিত্রা তীর্কি, পরিষদের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমরোম, জাতীয় যুব সংহতির সদস্য সহিদুল ইসলাম, বরেন্দা গ্রামের নূরনবী মাষ্টার ও বরেন্দা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ’র সদস্য তাজউদ্দীন ফটিক।

বক্তরা বলেন, বরেন্দা মৌজার ১নং খাস খতিয়ানভূক্ত ২৫৪ নং দাগের প্রায় ৩০ বিঘা আয়তনের দিঘিটি নাচোল উপজেলার নেজামপুর ইউপির বরেন্দা গ্রামের ঐতিহ্যবাহী “সুতিহার দিঘি”টি মৎস্যজীবি সমবায় সমিতির অনুকুলে লীজ নিয়ে দীর্ঘদিন যাবত বরেন্দা গ্রামের মুসলিম সম্প্রদায়ের মসজিদ, গোরস্থান ও ঈদগাহের উন্নয়ন এবং হিন্দু সম্প্রদায়ের মন্দির, স্মশান এর উন্নয়ন এবং বিবাহ ও মৃত্যুতে ওই পুকুরে মাছ চাষ করে, যৌথ ভাবে বিভিন্ন উন্নয়ন কাজে ব্যবহার করে আসছিল। উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি সম্প্রতি বাংলা ১৪৩২সনের জন্য তিন বছর মেয়াদে পুকুর লীজের আবেদন আহ্বান করলে ওই গ্রামের অর্থাৎ বরেন্দা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ ও প্রায় ২২ কিলোমিটার দুরের ভবানীপুর পাহাড়পুর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ লীজে অংশগ্রহণ করেন।

গ্রামবাসীর অভিযোগ, ঐ দিঘিপাড়ের বরেন্দা গ্রামের সমিতির অনুকুলে লীজ না দিয়ে লীজের নীতিমালা উপেক্ষা করে নাচোলের পুকুর সিন্ডিকেটের হোতা আওয়ামী প্যানেলের সাবেক কাউন্সিলর আকবর আলীর প্রায় ২২ কিলোমিটার দুরের ভবানীপুর পাহাড়পুর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর অনুকুলে লীজ প্রদান করেন। লীজ নীতিমিলিা উপেক্ষা করে উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি দুরের সমিতিকে লীজ প্রদান করার বিরুদ্ধে বরেন্দা গ্রামের প্রায় ৫শতাধীক হিন্দু-মুসলিম নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে নাচোল উপজেলা জলমহল ব্যবস্তাপনা কমিটির সভাপতি ও উপজেরা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেন, লীজ সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসক  আজ সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে এসে দিঘি টি পরিদর্শন করেছেন এবং বিভাগীয় পর্যায়ে আইনের মাধ্যমে লীজ বাতিলের আবেদন করতে বলেন গ্রামবাসীকে।

মানববন্ধন শেষে ভুক্তভোগীরা বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনও’র কার্যালয়ে সামনে প্রায় আধঘন্টা বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসক বরাবর ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট