1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল

নতুন বাংলাদেশ গঠনে রাজশাহী সদরে চমক দেখাবেন ডা: মোহাম্মদ জাহাঙ্গীর

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর স্বপন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে জনমনে ব্যাপক আলোচনায় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত এই চিকিৎসক সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর উন্নয়ন পরিকল্পনা ও আগামীর লক্ষ্যে রাজশাহীকে নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, নির্বাচিত হলে তিনি রাজশাহীর দীর্ঘদিনের চিহ্নিত সমস্যাগুলো সমাধানে বিশেষ গুরুত্ব দেবেন। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান শয্যা সংকট দূর করতে ১২০০ বেড থেকে ৩ হাজারে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ​স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে ডা. জাহাঙ্গীর বলেন, রাজশাহীতে একটি সরকারি মেডিকেল কলেজ থাকলেও রোগীর চাপের তুলনায় তা পর্যাপ্ত নয়। ৩ হাজার রোগী থাকলেও বেড মাত্র ১২০০, ফলে রোগীদের মেঝেতে থাকতে হয়। তিনি নির্বাচিত হলে বেড সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাজেট বরাদ্দ বাড়িয়ে মানসম্মত ওষুধ ও পথ্য নিশ্চিত করবেন। এছাড়া একটি সদর হাসপাতাল প্রতিষ্ঠা এবং ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ কলেজে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাঁর।

​রাজশাহীর বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিল্ক সিটি’ বা ‘ম্যাঙ্গো সিটি’ বলা হলেও এখানে কর্মসংস্থানের অভাব প্রকট। তাই এখানে ইপিজেড প্রতিষ্ঠা এবং কৃষিভিত্তিক শিল্প (এগ্রোবেসড ইন্ডাস্ট্রি) গড়ে তোলা প্রয়োজন। এতে কৃষকেরা পণ্যের ন্যায্যমূল্য পাবেন এবং অনেকের কর্মসংস্থান হবে। পাশাপাশি হাইটেক পার্ককে কার্যকর করে আইটি খাতের উন্নয়ন এবং মৃতপ্রায় বিসিক ও রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করার কথা জানান তিনি।

পদ্মা নদী ও সমাজ সংস্কার নিয়ে এই প্রার্থী জানান, পদ্মার পানি পরিকল্পিতভাবে সেচের আওতায় এনে কৃষি উৎপাদন বাড়ানো হবে। এছাড়া নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং সমাজকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের সকল কর্মী ও সংশ্লিষ্টদের কঠোরভাবে আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। ​জুলাই সনদ ও গণভোট বিষয়ে ডা. জাহাঙ্গীর বলেন, “আমরা সংস্কার ও ক্ষমতার ভারসাম্যের পক্ষে। দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরতে না পারে, সেজন্য আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি করছি।” তিনি প্রত্যাশা করেন, গত কয়েকটি নির্বাচনের মতো এবার আর ‘ডামি’ নির্বাচন হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, ​রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ২৫১ জন, নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৩০৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। রাজশাহী-২ আসনটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। এ আসনে প্রতিষ্ঠিত বড় দলগুলোর গুরুত্বপূর্ণ পদধারী নেতারা অতীতে নির্বাচনে অংশ নিয়েছেন এবং তাদের অনেকেই নির্বাচিত হয়ে সংসদে গেছেন।

একজন চিকিৎসক ও সমাজসেবী হিসেবে তিনি রাজশাহীর সবার কাছে ইসলাম প্রিয় ব্যক্তিত্ব। এ আসনে তিনি নতুন বাংলাদেশ গড়তে চমক দেখাবেন বলে আশা ব্যক্ত করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট