1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর সাপাহারে আ'লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে খাদ্যমন্ত্রী'র ঈদ শুভেচ্ছা বিনিময় - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর সাপাহারে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে খাদ্যমন্ত্রী’র ঈদ শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
smart

# ছাদেক উদ্দিন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি……………………………………………

নওগাঁর সাপাহারে আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী নওগাঁ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। শনিবার বিকেল ৪টায় জেলা পরিষদ ডাকবাংলা সভাকক্ষে অনুষ্ঠিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন খাদ্যমন্ত্রী।

 

এ সময় তিনি উপজেলা সকল স্তরের মানুষের খোঁজখবর নেন এবং নেতাকর্মীদের মাধ্যমে সকল স্তরের মানুষের মাঝে তার ঈদের শুভেচ্ছা পৌঁছানোর আহ্বান জানিয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নপূরণ সোনার বাংলা গড়তে ও আওয়ামীলীগকে আরো সুসংঘটিত করার লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করতে হবে বলে জানিয়েছে মন্ত্রী।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, জেলা যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলায়মান আলী লিটন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর আলী মোল্লা, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাইমা বেগম, সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা প্রমূখ।

 

এ সময় আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট