1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেলেন ৫০ পরিবার - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে মিলাদ ও দোয়া কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গাজীপুর পিবিআই এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির কাছে ঘুষ ও মিথ্যা রিপোর্টের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা সোহেল শেখকে গুলি, মোটরসাইকেল ছিনতাই পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ

নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেলেন ৫০ পরিবার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি……………………………………

সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে নওগাঁর পোরশায় ৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন মুজিবর্ষ উপলক্ষে দেওয়া ঘর। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তররের উদ্বোধন করার পরই এ উপজেলার পরিবার গুলির মাঝে নবনির্মিত ঘর গুলির চাবি ও দলিলপত্র হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এর ফলে উপজেলার ৪৮ পরিবার ঘরগুলিতে উঠবে।

 

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) জাকির হোসেন। এসময় ডিডিএলজি উত্তম কুমার রায়, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী শাওন ইসলাম, মৎস কর্মকর্তা মনিরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ জহুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক সহ চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট