1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা শিবগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রহমান চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতায় গুরুত্ব দিচ্ছেন নওগাঁ পত্নীতলার আরএমও ডা. নাঈম দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’ প্রভাতী ও গোধূলি, থাকছে ঈশ্বরদী জংশনে স্টপেজ টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে ৪ সংবাদকর্মীকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ, তীব্র প্রতিবাদ খুলনায় র‍্যাব-৬ এর পৃথক অভিযান: ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নজিপুর সরদারপাড়া দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নজিপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নজিপুর বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোরসেদুল হক সিরির সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।

সমাবেশে উপস্থিত ছিলেন:

  • নজিপুর পৌর বিএনপি: সভাপতি মামুন হোসেন, জ্যেষ্ঠ নেতা ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও এ জেড মিজান।

  • মহিলা দল: পত্নীতলা উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম শেফা, পৌর মহিলা দলের সভানেত্রী মাহফুজা রায়হান।

  • যুবদল ও কৃষক দল: নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু।

  • শ্রমিক দল ও ছাত্রদল: উপজেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর হোসেন এবং ছাত্রনেতা রাকিবুল হাসান।

এছাড়াও এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, “দেশকে অস্থিতিশীল করা এবং শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাজপথে কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না।” এ সময় দেশবিরোধী যেকোনো চক্রান্ত প্রতিহত করতে সব নেতাকর্মীকে রাজপথে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট