1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করলেন সাংসদ শহীদুজ্জামান সরকার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নওগাঁর ধামইরহাটে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করলেন সাংসদ শহীদুজ্জামান সরকার

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………..

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রকৌশল দপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ৬টি প্রাথমিক বিদ্যালয়, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় দেবীপুর উচ্চ বিদ্যালয়ের নতুন স্কুল ভবন উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। পরে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে আগ্রাদ্বিগুন কলেজ এর নবনির্মিত ভবন ও শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবনও উদ্বোধন করেন।

 

এছাড়াও ৫ কোটি ৭৬ লক্ষাধিক টাকা ব্যয়ে উপজেলার বীরগ্রাম, শিববাটি, শংকরপুর, আমাইতাড়া পল্লীশ্রী ও কোকিল সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ৬টি প্রাথমিক বিদ্যালয় ও আগ্রাদ্বিগুন বাজারে ১টি ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন।

 

এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আরিফুল ইসলাম, এলজিইডি’র নওগার নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, আগ্রাদিগুন কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল লতিফ মীর, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বেলাল হোসেন, প্রধান শিক্ষক এ.কে আজাদ, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী আকতার হোসেন, শিক্ষা প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী এইচ এম লুৎফুল বারি, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক জাহিদ হোসেন, সুফল চন্দ্র বর্মন, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট