1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে সরকারি এম এম কলেজ ছাত্রলীগের কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সরকারি এম এম কলেজ ছাত্রলীগের কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি…………………………………………………………………..

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগ, ধামইরহাট সরকারি এম এম কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। জেলা ছাত্রলীগ সভাপতি সাব্বির রহমান রেজভী ও সম্পাদক আমানুজ্জামান সিউল কর্র্তৃক স্বাক্ষরিত ৭৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটি প্রকাশ হওয়ায় ১০ জুলাই বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে বের হওয়া আনন্দ মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সরকারি এম এম কলেজের সভাপতি সৌরভ বাবু ও সম্পাদক সুমন বাবুর নেতৃত্বাধীন কমিটির সদস্যরা।

 

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারমান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের সদস্য মুরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, সরকারি এম এম কলেজ শাখার সহ-সভাপতি জায়েদ হোসেন রাশেদ, রাজু ইসলাম, যুগ্ম সম্পাদক মুরাদুজ্জামান ইমন, সাংগঠনিক সম্পাদক একে নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পূর্ণাঙ্গ এই কমিটি ঘোষনায় করায় সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু ও সম্পাদক সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ জেলা ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং শিক্ষার্থীদের কল্যাণে সরকারি এম এম কলেজ ছাত্রলীগ সর্বদা নিবেদিত প্রাণ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট