1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড বিতরণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

নওগাঁর ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………..

নওগাঁর ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড বিতরণ করা হয়েছে। ৩০ অক্টোবর বেলা ১১ টায় ধামইরহাট উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল স্কুল অব ফিউচার প্রোগ্রামের আওতায় ৬ষ্ঠ থেকে ১০ শ্রেনির ১ হাজার ৫০ জন শিক্ষার্থী ও ৩২ জন শিক্ষক-কর্মচারীদের ডিজিটাল আইডি কার্ড বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

 

এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা আইসিটি অফিসার মহিউদ্দীন ভুইয়া, প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছানাউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফ, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নতুন স্মার্ট পরিচয়পত্র পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম ও উৎফুল্লতা লক্ষ করা গেছে, মান সম্মত শিক্ষা ও ভাল ফলাফল অর্জনেও শিক্ষার্থীরা এ উদ্যম ধরে রাখবে বলে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী আশাবাদ ব্যক্ত করেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট