1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁর ধামইরহাটে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………………

নওগাঁ ধামইরহাটে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ই মার্চ সকাল সাড়ে ৯ টায় দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি ও নওগাঁ ২ আসনের এম.পি মো. শহীদুজ্জামান সরকার।

 

পরে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, ধামইরহাট পৌরসভা, শিল্পকলা একাডেমী ও উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

 

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, উপজেলা কৃর্ষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, পল্লী উন্নয়ণ অফিসার রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট