1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা শিবগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রহমান চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতায় গুরুত্ব দিচ্ছেন নওগাঁ পত্নীতলার আরএমও ডা. নাঈম দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’ প্রভাতী ও গোধূলি, থাকছে ঈশ্বরদী জংশনে স্টপেজ টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে ৪ সংবাদকর্মীকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ, তীব্র প্রতিবাদ খুলনায় র‍্যাব-৬ এর পৃথক অভিযান: ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেপ্তার

নওগাঁর কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়নের চকউলী বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। আকস্মিক এ আগুনে আনিছুর, আফজাল, আজাদ, জাহাঙ্গীর আলম ও তছির উদ্দিনের বসতঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়েছে। আগুনে তিনটি গরু পুড়ে মারা যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিকভাবে বড় ধাক্কা খেয়েছে। এতে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন।

তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। এ সময় তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট