1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে ৪৫টি ভূমিহীন গৃহহীন পরিবার পেলেন জমিসহ নতুন বাড়ি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর আত্রাইয়ে ৪৫টি ভূমিহীন গৃহহীন পরিবার পেলেন জমিসহ নতুন বাড়ি

  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি………………………………………………..

 

নওগাঁ মুজিববর্ষ উপলক্ষ্যে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আত্রাই উপজেলায় ৪৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবার। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে য ২২, ১০১টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন কর্মসূচির আওতায় ২ শতাংশ খাস জমিসহ গৃহ প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন তার মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৪৫টি পরিবার গৃহ পেলেন। জেলার নওগাঁ আত্রাই উপজেলার ৪৫টি পরিবারের মধ্যে বরাদ্দকৃত গৃহের চাবি হস্তান্তর করা হয়।

 

নওগাঁ জেলায় প্রথম পর্যায়ে ১০৫৬টি পরিবার, ২য় পর্যায়ে ৫০২ টি পরিবার, ৩য় পর্যায়ে ৭৩৭টি পরিবার এবং চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে ১২৯০টিসহ ইতিপূর্বে জেলার মোট ৩৫৮৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদানের মাধ্যমে পুনর্বাসিত করা হয়েছে। আর চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৪৫ টি গৃহ প্রদান করা হয়। বুধবার ৪৫ টি পরিবারের মধ্যে গৃহ প্রদান করায় উপজেলায় হালনাগাদ নিরুপিত ভুমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা অনুযায়ী নওগাঁ জেলার আত্রাই উপজেলাকে শতভাগ ভুমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করা হয়৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বিটিভি’র মাধ্যমে ভুমিহীন গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

 

এ উপলক্ষে স্থানীয়ভাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম, নবাগত উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি,আত্রাই অঞ্জন কুমার দাশ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান, আত্রাই থানা অফিসার ইনচাজ (ওসি) তারেকুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহসান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, নওগাঁ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য নীরেন্দ্র নাথ দাশ, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, সাংবাদিক রওশন আরা শিলা, পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম, ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।##

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট