1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
প্রত্যেক মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করতে হবে” ইউএনও রিফাত আরা আত্রাইয়ে অসুস্থ ও অসহায় ১৯ জনের মাঝে চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণ ঈশ্বরদীর দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতির পাহাড় গড়ে তোলার অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় দশ হাজার টাকা জরিমানা ৩ মাসেই জমির দখল ফেরত: বেআইনি উচ্ছেদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনের নতুন ফরম জারি রাজশাহীতে ১.৫ কেজি হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারকে খুঁজছে ডিএনসি ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ

নওগাঁর আত্রাইয়ে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৪৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই, নওগাঁ …………………………..

 

নওগাঁর আত্রাইয়ে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। আর এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গ্রামগঞ্জে থেকে আনন্দ শোভাযাত্রাতে যোগদেয় হাজারও জনতা।

 

শনিবার(২৫ জুন)সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ  হতে একটি বিশাল আকারের বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে মিলিত হয়ে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং মাওয়া প্রান্তরে থেকে প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল মাল্টি মিডিয়ার মাধ্যমে  সংযুক্ত হন। সকল কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.ইকতেখারুল ইসলাম।

 

স্বপ্নের পদ্মা সেতু মাওয়া প্রান্তরে উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, জননেত্রী দেশরত্ন শেখ  হাসিনা।এরই সাফল্য কামনায় আত্রাইয়ে এই বিশাল আনন্দ র‍্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, আত্রাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.আবুল কালাম আজাদ,   উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: রুখসানা হ্যাপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বি জুয়েল,প্রচার সম্পাদক শেখ মো. হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধ মো. খালেকুজ্জামান বুলু,মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাহাবুবুল হক দুলু সহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা/কর্মচারিবৃন্দ, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও ইউপি সদস্য, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীসহ হাজারও মানুষের সমাগম হয় এই আনন্দ শোভাযাত্রায়।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট