1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে জনপ্রিয় হয়ে উঠেছে কচু চাষ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ:
ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে জনপ্রিয় হয়ে উঠেছে কচু চাষ

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৪৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: আত্রাইয়ের একটি কচু ক্ষেত থেকে ছবিটি নেয়া ।………ছবি:ফিরোজ

 

# মোঃ ফিরোজ হোসাইন, আত্রাই নওগাঁ থেকে……………………………

 

প্রায়ই সব মানুষই কচু খেতে অভ্যস্ত। সবার কাছে পছন্দের একটা সবজি। যূগ যূগ ধরে কচু চাষ হয়ে থাকে দেশের সব এলাকাতে। তবে রাজশাহী, নওগাঁসহ সমগ্র উত্তরাঞ্চলে বেশি পরিমাণ কচু চাষ হয়ে থাকে।ইদানিং নওগাঁ জেলার আত্রাইয়ে  এলাকার জনগণের কাছে বেশ জনপ্রিয় হয়েছে উঠেছে অধিক পুষ্টিগুন সম্পন্ন কচু চাষ৷

 

আত্রাইয়ের বান্দাইখাড়া গ্রামের কচু চাষী মোঃ বাবলুর রহমান বলেন, আমি কয়েক বছর যাবত বাণিজ্যিক ভাবে কচুর চাষ শুরু করেছি। তা থেকে  আমি অনেক লাভবান  হয়েছি। এই সবজির আবাদটা পুরোটাই লাভজনক মনে হচ্ছে। কোন অংশটায় নষ্ট হয় না বা ফেলে দিতে হচ্ছে না। পরিবারের চাহিদাও পূরন করে হাট বাজারে বিক্রি করে আমি অনেকটা  লাভবান হচ্ছি। আমি আরো আগামীতে কচু চাষ বৃদ্ধি করবো ইনশাল্লাহ।

 

বর্তমান এই কচু দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের একটি লাভজনক ফসল। আমি নিজে উদ্যোগ নিয়ে পরীক্ষামূলক ভাবে কচুর চারা সংগ্রহ করে কিছু কৃষককে উদ্বুদ্ধ করে কচু চাষ শুরু করেছি। বর্তমানে কৃষকরা তাদের কচু তোলা শুরু করেছেন। এতে করে কৃষকরা কচু থেকে ভালো লাভ পাচ্ছেন বলে জানা গেছে।

 

তিনি আরো বলেন একই জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করলে জমির উর্বরতা শক্তিও বৃদ্ধি পায়। কচু চাষে অনেক সুবিধা রয়েছে যেমন, এই সবজি যে কোন জমিতে চাষ করা সম্ভব, সবজি হিসেবে বাজারে আদরে বিক্রির পাশাপাশি চারা হিসেবেও কচুর কান্ড বিক্রি করা যায় অথ্যাৎ এই কচুর সমস্ত টায় লাভজনক।#

এডিট: আরজা/০৪

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট