1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে ওএমএসের চাল বিক্রির উদ্বোধন - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে মিলাদ ও দোয়া কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গাজীপুর পিবিআই এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির কাছে ঘুষ ও মিথ্যা রিপোর্টের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা সোহেল শেখকে গুলি, মোটরসাইকেল ছিনতাই পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ

নওগাঁর আত্রাইয়ে ওএমএসের চাল বিক্রির উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই নওগাঁ থেকে……………………….

সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে ও এম এস এর চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল নয়টায় উপজেলার সাহেবগঞ্জ বাজার ও আহসানগঞ্জ রেল স্টেশনের নিকটে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ লক্ষে সরকার কর্তৃক পরিচালিত বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।

 

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ওসিএলএসডি অফিসার রিয়াজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরীব মানুষের কথা চিন্তা করে এ মহতি উদ্যোগ নিয়েছেন।

 

একজন ভোক্তা ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল কিনতে পারবেন। এ চাল বিক্রির ক্ষেত্রে কোনরুপ অনিয়ম সহ্য করা হবেনা মর্মে বিক্রেতাদের সতর্ক করেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট