1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

নওগাঁর আত্রাইয়ে ফসলের মাঠে জলাবদ্ধতা, কৃষকদের মাথায় হাত

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধিঃ গত তিন দিনের টানা ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় ধান, আলুসহ নানা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠজুড়ে এখন পানিতে নিমজ্জিত ফসলের চিত্র। এতে ফলন বিপর্যয়সহ বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বিশেষ করে আলু, পেঁয়াজ, সরিষা ও বিভিন্ন শাকসবজি পানিতে ডুবে নষ্ট হয়ে যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। ‎ ‎

আত্রাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৬ হাজার ৮৩০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে। এছাড়া ৫৬ হেক্টর জমিতে আলু, ৯০ হেক্টরে সরিষা ও ১৫ হেক্টরে বিভিন্ন সবজি বপন করা হয়েছে। এর মধ্যে দমকা হাওয়া ও বৃষ্টির কারণে প্রায় ৭০৫ বিঘা (৯৪ হেক্টর) জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া আলু ১৪৩ বিঘা (১৯ হেক্টর), সরিষা ১১৩ বিঘা (১৫ হেক্টর) ও বিভিন্ন শাকসবজি ১৬৫ বিঘা (২২ হেক্টর) জমির ফসল পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। ‎

‎কালীকাপুর গ্রামের কৃষক শফিউদ্দীন বলেন, “গত বছর আলুর দাম কম থাকায় লোকসান গুনতে হয়েছিল। এবার ভালো দাম পাবার আশায় আড়াই বিঘা জমিতে আলু বপন করেছি। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে, সব বীজ নষ্ট হয়ে যাচ্ছে। এখন আবার বড় লোকসানের মুখে পড়লাম।” ‎ ‎

পাঁচুপুর গ্রামের কৃষক হাফিজ উদ্দীন জানান, “চার দিন আগে দুই বিঘা জমিতে সরিষা বপন করেছি। কিন্তু পরপর বৃষ্টি শুরু হওয়ায় বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন সব কিছুই অনিশ্চিত।”

‎আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার বলেন, “যেসব জমিতে আলু ও সরিষা পানিতে ডুবে গেছে, সেগুলো রক্ষা পাওয়া বেশ কঠিন হবে। তবে বেশিরভাগ ধান এখন পাক ধরেছে, তাই ধানের ক্ষতি তুলনামূলক কম। তবে যেসব ধান নুয়ে পড়েছে বা সদ্য শীষ বের হয়েছে, সেগুলোর ক্ষতির আশঙ্কা রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট