1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে মিলাদ ও দোয়া কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গাজীপুর পিবিআই এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির কাছে ঘুষ ও মিথ্যা রিপোর্টের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা সোহেল শেখকে গুলি, মোটরসাইকেল ছিনতাই পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ

দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: খুলনা জেলার দৌলতপুর আলিম মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় ১৬ এপ্রিল সকাল ১১টায় মাদ্রাসা অডিটোরিয়ামে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ ইয়াহ ইয়া , মোল্লার সভাপতিত্বে জাহাঙ্গীর হোসাইন,ও সেলিম হোসেন এর সঞ্চালনায়,শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যক্ষ , উপাধ্যক্ষ ও শিক্ষক মোঃ মাওলানা মিজানুর রহমান ও শিক্ষক মোড়ল জাহিদুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনারা বলেন, দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ পরীক্ষার মাধ্যমে তাদের মেধা, ধৈর্য ও পরিশ্রমের মূল্যায়ন হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত নামাজ আদায়, আল্লাহর উপর ভরসা রাখা এবং বেশি বেশি দোয়া করার আহ্বান জানান।

Open photo NaN

তিনি আরও বলেন, সময়ের সঠিক ব্যবহার ও সততার সাথে পড়াশোনা করলে সফলতা অর্জন সম্ভব। নকল বা অসৎ পন্থা পরিহার করে সৎভাবে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের ও,অভিভাবকদের উদ্দেশ্যে উপাধ্যক্ষ আব্দুল মান্নান বলেন আপনাদের সন্তানদের পাশে থাকার এবং মানসিকভাবে সহযোগিতা করার অনুরোধ জানান। অনুষ্ঠানের শেষে সকল পরীক্ষার্থীর সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আবুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন মাওলানা অধ্যক্ষ ইয়াহ ইয়া মোল্লা, উপাধ্যক্ষ আব্দুল মান্নান, মাওঃ কবির হোসাইন, মাওঃ আবুল হাসান,মাওঃ মোঃ মিজানুর রহমান, সেলিম হোসেন, মোড়ল জাহিদুর রহমান, জাহাঙ্গীর হোসাইন,হাজেরা পারভিন, উম্মে কুলসুম লিপি, মরিয়ম খানম, মুন্নি আক্তার, ফাহমিদা আক্তার,নাহিদ শারমিন, শিমুল, আব্দুল আলীম, কামাল হোসেন, শাহজাহান, মিঠু প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট