1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেশে আওয়ামীলীগ সরকারের সুবিধা ভোগ করেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না - ধামইরহাটে এমপি শহীদুজ্জামান সরকার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

দেশে আওয়ামীলীগ সরকারের সুবিধা ভোগ করেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না — ধামইরহাটে এমপি শহীদুজ্জামান সরকার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………………………………

নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের মাসিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর বেলা ১১ টায় ধামইরহাট ভবনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব দেলদার হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি ও নওগাঁ-২ আসনের এম.পি মো. শহীদুজ্জামান সরকার।

 

তিনি বলেন,‘বর্তমান সরকারের সুবিধা ভোগ করেনি দেশে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, দেশের মানুষ এখন সকল সেবা ডিজিটাল পদ্ধতিতে স্বল্প সময়ে পেয়ে থাকেন, তাই সরকারের সকল উন্নয়নের সুফল পাচ্ছেন প্রান্তিক পর্যায়ের মানুষসহ দেশের সকল জনগণ।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ.ন.ম আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহ-সভাপতি নুরুজ্জামান হোসেন, আবু হানিফ, মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান  সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুয়ারা বেগম, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সম্পাদক মুক্তাদিরুল হক, আলমপ্রু ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওসমান গনি, ইসবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকি, জাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন প্রমুখসহ ৮টি ইউনিয়ন ও পৌরসভার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট