1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দিনাজপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন পুনরায় শুরু - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত হরিপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, মাঠে উপস্থিত এডভোকেট সেলিম রেজা মাসুম রানীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বিশ্ব বাস্তবতায় সভাপতির ঘোষিত ৬ অগ্রাধিকার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে জখম, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার

দিনাজপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন পুনরায় শুরু

  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৪৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন কাজ পুনরায় শুরু হয়েছে।

আজ বুধবার দুপুর আড়াইটায়  মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানি লিমিটেড- এর মহাব্যবস্থাপক (পিইপিএন্ডএম) মো. আবু তালেব ফরাজী এ তথ্য  নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টা থেকে আংশিক উৎপাদন শুরু হলেও আজ বুধবার  দুপুর ১২ টা থেকে পূর্ণমাত্রায় খনি থেকে পাথর  উত্তোলন কাজ শুরু হয়েছে। এতে প্রতিদিন গড়ে পাঁচহাজার মেট্টিক  টনের অধিক পাথর উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে খনি ইয়ার্ডে প্রায় সাড়ে  আটলাখ মেট্রিকটন পাথর মজুত রয়েছে। খনি  থেকে পাথর উত্তোলন  বন্ধ থাকা অবস্থায় গত দুইমাসে দুই লাখ মেট্রিক টনেরও অধিক পাথর বিক্রি করা  হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে খনি থেকে পাথর উত্তোলন কাজ করছেন বেলারুশের ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া স্ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট