1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে ১২ বছরের শিশুকে বলাৎকার এর অভিযোগ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

তানোরে ১২ বছরের শিশুকে বলাৎকার এর অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে মুঠোফোনের লোভ দেখিয়ে ১২  বছর বয়সী এক শিশুকে বলাৎকার করা হয়েছে। উপজেলার কামারগাঁ  ইউনিয়নের (ইউপি) হরিপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।  এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলাৎকারকারি রুস্তম আলীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। অন্যদিকে  ঘটনা জানাজানি হবার পর থেকে মুঠোফোন বন্ধ করে বলাৎকারকারি রুস্তম আলী আত্মগোপণ করেছে।

এদিকে ঘটনার প্রায় ৭ দিন পেরিয়ে গেলেও বখাটে রুস্তম আলীর  ভয়ে এখনো কোনো মামলা বা অভিযোগ করতে পারেনি ভুক্তভোগী পরিবার।  বলাৎকারের শিকার শিশুটি এখন মানুষিকভাবে বিধস্ত।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) হরিপুর গ্রামের ইয়ার উদ্দিনের পুত্র রুস্তম আলী। রুস্তম একই গ্রামের জনৈক ব্যক্তির পুত্রকে (১২) মোবাইল ফোন কিনে দেবার লোভ দেখিয়ে, মাঠের একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে বলাৎকার ও সেই দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করে।

এদিকে বলাৎকারের একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায় রুস্তম ওই শিশুকে বলাৎকার করছে। । এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নেয়া হয়েছে। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট