1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

তানোরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: “সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো রাজশাহীর তানোর উপজেলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ জুলাই) সকাল ১০টায় তানোর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক লিয়াকত সালমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বারনাস হাসদা,মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা.হাবিবা খাতুন,তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আফজাল হোসেন,তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ,এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল “লাখো কণ্ঠে শপথ পাঠ”।অংশগ্রহণকারীরা শপথ নেন-একটি মানবিক,দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন এবং নারীর নিরাপত্তা ও শিশু অধিকারে সম্মানজনক সমাজ গঠনের লক্ষ্যে সক্রিয় ভূমিকা রাখার।অন্যায়, দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার থেকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণে নিজেদের উৎসর্গ করার অঙ্গীকারও করেন তারা।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শক্তিকে বুকে ধারণ করে নিজের স্বার্থে নয় নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজে পুরোপুরি ব্যবহার করার আহ্বান জানান।অনুষ্ঠানে ঘটে যাওয়া জুলাই আন্দোলনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শপথ বাক্য পাঠ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট