1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁও ৩ আসনে ৬ জনের মনোনয়ন পত্র দাখিল - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

ঠাকুরগাঁও ৩ আসনে ৬ জনের মনোনয়ন পত্র দাখিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রফিকুল ইসলাম সুজন,ঠাকুরগাঁও প্রতিনিধি……………………………………….

ঠাকুরগাঁও -৩(পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে উৎসব মুখর পরিবেশে  ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার শাহরিয়ার নজিরের কাছে মনোনয়ন পত্র জমা দেন ওয়ার্কাস পাটির প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, নৌকা মার্কায় মনোনীত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহমেদ, বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী এস এম খলিলুর রহমান ও ন্যাশনাল পিপল্স পার্টির চেয়ারম্যান শেখ ছালাউদ্দীনের পক্ষে সাফি আল আসাদ মনোনয়নপত্র জমা দেন।

এদিকে একই আসনে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রকিবুল ইসলামের  কাছে আশা মুনি নামে একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে গতকাল মনোনয়ন পত্র তুলেও সময় বিলম্ব করে  সিরাজুল ইসলাম মনোনয়ন পত্র জমা দেননি।

উল্লেখ যে এই  আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯৬৬ জন এবং  মহিলা ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন। #

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট