1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁও রাণীশংকৈলে চাঁদা তুলে বরণ ও বিদায় সংবর্ধনা, শিক্ষকদের ক্ষোভ  - দৈনিক সবুজ নগর
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রতিপক্ষের হামলায় পোরশায় প্রাণ গেল সেলিম রেজার একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও ধোঁকা দিয়েছে’: রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহ্য ধরে রাখতে সবাইকে মিলেমিশে থাকতে হবে’: বাঘায় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত ‘কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই’: রাজশাহীতে প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: সংশ্লিষ্ট সবাইকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের ধন্যবাদ লালপুরে চোরাই অটোভ্যান বিক্রির টাকাসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি মির্জাপুরে, বাংলাদেশ সরকারের কাছে জবাব চেয়েছে ঢাকা ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইউএনওর সাবেক ড্রাইভারের ছেলে আউয়াল, চালকের পাশে মিলল দুমড়েমুচড়ে যাওয়া বাইক সারিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজায় বিএনপি নেতার মণ্ডপ পরিদর্শন ও অনুদান

ঠাকুরগাঁও রাণীশংকৈলে চাঁদা তুলে বরণ ও বিদায় সংবর্ধনা, শিক্ষকদের ক্ষোভ 

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম সুজন, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধি………………………….

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে শান্তা কমিনিউটি সেন্টারে নব যোগদানকৃত সহকারি শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। শিক্ষক সমিতির ব্যানারে চাঁদা তুলে অনুষ্ঠান করায় কিছু শিক্ষক ক্ষোভ প্রকাশ করেছেন।

 

জানা গেছে, এ উপজেলায় মোট ১৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এদের অধিকাংশ বিদ্যালয় থেকে ১০০ থেকে ৩০০ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ওই শিক্ষক সমিতির বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক  অনেক প্রধান শিক্ষক বলেন সমিতির ফান্ডে যথেষ্ট  অর্থ জমা থাকার পরেও তারা বিদ্যালয়গুলোর কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করেছেন। এছাড়াও ওই সমিতির জমি বন্দোবস্ত ও ঘর নির্মাণের নামে প্রতি স্কুলে ৫০০ থেকে ১০০০ টাকা আদায় করলেও বাস্তবে  সমিতির জমি ও ঘরের কোনো অস্তিত্ব নেই।

 

এ নিয়ে শিক্ষকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে মহলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, এই শিক্ষক সমিতিকে আমরা মানিনা। এরা সমিতির নামে বিভিন্ন কৌশলে টাকা আদায় করে আর খায়।

 

চেংমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বলেন, এই সমিতি তাদের নিজের লোকদেরকে বিভিন্ন পদ দিয়ে কমিটি কুক্ষিগত  করেছে। সমিতির জমি ও ঘর নির্মাণের নামে তারা স্কুল প্রতি ৫০০ থেকে ১০০০ টাকা চাঁদা তুলেছে। কিন্তু জমি ও ঘরের ব্যবস্থা না করে সব টাকা লুটপাট করেছে যার প্রমাণ আজকের অনুষ্ঠানে। নব যোগদানকৃত শিক্ষকদের মাত্র একটি করে রজনিগন্ধার স্টিক ও বিদ্যায়ী শিক্ষকদের একটি করে ক্রেস্ট দিয়ে অনুষ্ঠানের দায় সেরেছে। অথচ আগের কমিটি বিদায়ী শিক্ষকদেরকে জামা-কাপড় ও ক্রেস্ট দিয়েছে। সব টাকা সমিতি লুটপাট করে খাচ্ছে দেখার কেউ নেই। তিনি আরো জানান, উপজেলার অর্ধেক স্কুল তাদের এই রকম স্বেচ্ছাচারিতার জন্য আরেকটি শিক্ষক সমিতি করার কথা ভাবছে।

 

এ ব্যাপারে উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকবুল হোসেন চাঁদা তোলার সত্যতা স্বীকার করে  বলেন, স্কুল প্রতি ১০০ থেকে ৩০০ টাকা করে টাকা চাঁদা নেয়া হয়েছে। আমি ১৭ হাজার টাকা খরচ করেছি, বাকী টাকার হিসাব সভাপতি ও সহ সভাপতি জানেন।

 

এ দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ। গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য দেন  উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।বিশেষ অতিথির বক্তব্য দেন  সাবেক সংসদ সদস্য  ইয়াসিন আলী, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী প্রমুখ।

 

আরও বক্তব্য দেন, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলী, সহ -সভাপতি কুশমত আলী, প্রধান শিক্ষক রমজান আলী,শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকবুল হোসেন ,অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হাসনাত নুরুল কবির, গোপেন্দ্রনাথ বর্মন, নব যোগদানকৃত শিক্ষক মিল্টন খন্দকার।

 

পরে নব যোগদানকৃত ১১৯ জন শিক্ষককে রজনিগন্ধার স্টিক দিয়ে বরণ ও অবসরপ্রাপ্ত ১০ জন বিদায়ি শিক্ষককে ১টি করে ক্রেষ্ট দিয়ে সম্মাননা দেয়া হয়৷ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারি শিক্ষক দিলারা বেগম৷#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট