
পবা প্রতিনিধি: জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাজশাহী মহানগর ফুটবল দলকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে পবা উপজেলা ফুটবল দল।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উভয় দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পবা উপজেলা দল নিজেদের সুযোগগুলো কাজে লাগিয়ে দুইবার জালের দেখা পায়। বিপরীতে রাজশাহী মহানগর ফুটবল দল একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ম্যাচে সমতা ফেরাতে পারেনি। ফলে ২-১ গোলের জয় নিয়ে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নেয় পবা উপজেলা ফুটবল দল।
গুরুত্বপূর্ণ এই জয়ে পবা উপজেলার খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। সেমিফাইনালে পবা উপজেলা দল আরও শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।#