1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি

জেলা পরিষদ নির্বাচনে পুনরায় সদস্য হলেন লালপুরে মতিউর

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন লালপুর, নাটোর………………………………………..

নাটোর জেলা পরিষদ নির্বাচনে পুনরায় লালপুরের সদস্য পদে নির্বাচিত হয়েছেন লালপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি। সোমবার(১৭ অক্টোবর-২২) লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

এই কেন্দ্র ১৪৫ জনের(পুরুষ ১১০ জন ও মহিলা ভোটার সংখ্যা ৩৫ জন)ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৪৪ জন।একজন ওমরা হজ্বে থাকায় ভোট দিতে পারেননি। নির্বাচনে সদস্য পদে মতিউর রহমান মতি হাতি মার্কা প্রতীকে ৪৫ ভোট পেয়ে এক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌহিদুল ইসলাম বাঘা টিউবওয়েল মার্কা প্রতীকে ৪৪ ভোট পেয়েছেন। অন্যান্য প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান মিন্টু ঘুড়ি মার্কা প্রতীকে ৪২ ভোট, রফিকুল বাশার ফ্যান মার্কা প্রতীকে ১২ ভোট এবং মোস্তাফিজুর রহমান মোস্তাক তালা মার্কা প্রতীকে মাত্র ১ ভোট পেয়েছেন। উল্লেখ্য যে,মতিউর রহমান মতি ২০১৬ সালের ২৮ ডিসেম্বর নাটোর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।

 

তিনি ১৯৯২ থেকে ২০০৪ সাল পর্যন্ত লালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ২০০৪ সাল থেকে দায়িত্ব পালন করছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট