1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চেন্নাইয়ের হারের ম্যাচে ১ উইকেট মুস্তাফিজের - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

চেন্নাইয়ের হারের ম্যাচে ১ উইকেট মুস্তাফিজের

  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন স্পোর্ট স ডেস্ক : টানা দুই ম্যাচ জয়ের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে হারের স্বাদ পেল মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। গতরাতে লক্ষেèৗ সুপার জায়ান্টসের কাছে ৮ উইকেটে হেরেছে চেন্নাই। ম্যাচে ১ উইকেট শিকার করেন মুস্তাফিজ।

লক্ষেèৗর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে রবীন্দ্র জাদেজার হাফ-সেঞ্চুরি ও মহেন্দ্র সিং ধোনির ক্যামিও ইনিংসের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ পায় চেন্নাই। ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে চার নম্বরে নেমে ৫টি চার ও ১টি ছক্কায় ৪০ বলে ৫৭ রান করেন জাদেজা।

ইনিংসের শেষ দিকে ৩টি চার ও ২টি ছক্কায় ৯ বলে অনবদ্য ২৮ রান তুলেন ধোনি। এছাড়া আজিঙ্কা রাহানে ২৪ বলে ৩৬ ও ইংল্যান্ডের মঈন আলি ২০ বলে ৩০ রান করেন। লক্ষেèৗর ক্রুনাল পান্ডিয়া ২টি উইকেট নেন।
১৭৭ রানের টার্গেটে লক্ষেèৗর জয়ের পথ তৈরি করে দেন দুই ওপেনার দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও অধিনায়ক লোকেশ রাহুল। উদ্বোধনী জুটিতে ৯০ বলে ১৩৪ রান যোগ করেন তারা।
১৫তম ওভারের শেষ বলে লক্ষেèৗর উদ্বোধনী জুটি ভাঙ্গেন মুস্তাফিজ। ৫টি চার ও ১টি ছক্কায় ৪৩ বলে ৫৪ রান করা ডি কককে শিকার করেন ফিজ।

জয় থেকে ১৬ রান দূরে থাকতে থামেন রাহুল। ৯টি চার ও ৩টি ছক্কায় ৫৩ বলে ৮২ রান করেন ম্যাচ সেরা রাহুল। এরপর ওয়েস্ট ইন্ডিজের নিকোলস পুরান ১২ বলে ২৩ এবং অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ৮ রানে অপরাজিত থেকে লক্ষেèৗর জয় নিশ্চিত করেন।

ম্যাচে ৪ ওভারে ৪৩ রানে ১ উইকেট নেন মুস্তাফিজ। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে শিকারের তালিকায় চতুর্থস্থানে আছেন তিনি।

৭ ম্যাচ শেষে ৮ করে পয়েন্ট নিয়ে চেন্নাই তৃতীয় ও লক্ষেèৗ পঞ্চমস্থানে আছে।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট