1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল

  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুলের ছেলেদের এককের শিরোপা জয়ের মধ্যদিয়ে রাজশাহীতে পর্দা নেমেছে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের।আজ শনিবার সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে চাইনিজ তাইপেইয়ের জিচে চেনকে সরাসরি দুই সেটে ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন লিকুল।

শিরোপা নির্ধারণী ম্যাচে দুই খেলোয়াড়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম সেটে ৬-৪ গেমে জয়ের পর দ্বিতীয় সেটেও প্রতিপক্ষের চাপ সামলে ৭-৫ গেমে জয় নিশ্চিত করেন থাইল্যান্ডের এই তরুণ খেলোয়াড়। টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী বলেন, ফাইনালে ওঠা দুই খেলোয়াড়ই ভালো মানের। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে তাঁরা ফাইনালে জায়গা করে নেন। ফাইনালেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে। লিকুল পুরো টুর্নামেন্টে ভালো খেলেছেন এবং ফাইনালেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে শিরোপা জিতেছেন।

ছেলেদের এককে রানার্সআপ হলেও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন চাইনিজ তাইপেইয়ের জিচে চেন। শুক্রবার রাতে অনুষ্ঠিত দ্বৈত ফাইনালে জিচে চেন ও ওয়েই-চেং ট্যাং জুটি ভারতের শিব মোহন ও আরভ ছাল্লানিকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে শিরোপা জেতে।

Open photo

রেফারি জয় মুখার্জী বলেন, দুই জুটির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। শেষ পর্যন্ত চাইনিজ তাইপেইয়ের জিচে চেন ও ওয়েই-চেং ট্যাং জুটি নিজেদের এগিয়ে রেখে শিরোপা জিতে নেয়। মেয়েদের একক ও দ্বৈতÑদুই ইভেন্টেই শিরোপা জিতেছে চীন। মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন জিমো সঙ। আর দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন চীনের সিয়াং জিয়াং ও শুয়াং জু জুটি। গত ৫ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হয় পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১০ দেশের শতাধিক খেলোয়াড় অংশ নেন।

শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, টুর্নামেন্ট পরিচালক হাসিনুর রহমান টিংকু, মিডিয়া কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা মামুন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট