1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন

  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন: “মাদক মুক্ত দেশ গড়ি, ফুটবল খেলায় অংশগ্রহণ করি”—এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এক জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় কালীগঞ্জ আর আর এন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করে লাল দল ও সবুজ দল। নির্ধারিত ৬০ মিনিটের রোমাঞ্চকর খেলায় সবুজ দলকে ৪–২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল দল।

অনুষ্ঠানে কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ইব্রাহিম প্রধানের সভাপতিত্বে এবং কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ পাপ্পু মীর ও কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সজিবের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হোসেন মোহাম্মদ আরমান (মাষ্টার)। খেলার উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক Ruhul Amin Molla (রুহুল আমিন মোল্লা), সাবেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোফাজ্জল হোসেন মোমেন, মোঃ ইনজামুল হক জাকির, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল্লাহ (আসাদ), ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাজম মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আকবর, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাশেদুল হাসান (রিপন), পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম (সফিক) এবং যুবদল সদস্য মোঃ নাঈম।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ বাজার ব্যবসায়ী মোঃ ইউসুফ মিয়া, মোঃ মামুন সরকার, ইউসুফ মৃধা, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামরুল ইসলাম, মোঃ দুলাল মিয়া, মোঃ সাব্বির হোসেন, মোঃ আওলাদ হোসেন, মোঃ রাজিব মিয়া, মোঃ মনির হোসেন ও মোঃ সুমন মিয়া।

ফাইনাল খেলায় রেফারির দায়িত্বে ছিলেন স্বপন চন্দ্র সরকার। খেলা শেষে বিজয়ী লাল দলকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন (চ্যাম্পিয়ন ট্রফি) এবং বিজিত সবুজ দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন (রানারআপ ট্রফি) পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট