1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা

রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস

  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। শনিবার (১০ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগরীর রানীনগরস্থ সিটি হাসপাতালটি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের শুরুতে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পুরো হাসপাতাল প্রাঙ্গণ ঘুরে দেখান।

হাসপাতাল আধুনিকায়নে মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সিটি হাসপাতালের বহির্বিভাগ, বিভিন্ন ল্যাব, ওয়ার্ড ও ক্যাবিন এবং অপারেশন থিয়েটারসহ সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন,

“হাসপাতালটি আয়তনে বড় হলেও ভবনটি অনেক পুরোনো। বিগত দিনে অযত্ন ও অবহেলার কারণে এখানে ঠিকমতো স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হয়নি। রাসিক প্রশাসকের পরিকল্পনাগুলো বাস্তবসম্মত। রাসিক প্রশাসকের নেতৃত্বে এখানে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলা সম্ভব হলে তা রাজশাহীবাসীর জন্য অত্যন্ত উপকারী হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”

তিনি আরও জানান, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনেও মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

রাসিক প্রশাসকের বক্তব্য ও ভবিষ্যৎ পরিকল্পনা

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের জানান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এই সিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পলিটিক্যাল কারণে বিগত সরকারের আমলে হাসপাতালটির কোনো উন্নয়ন হয়নি।

তিনি আরও বলেন,

“সিটি হাসপাতালকে আধুনিক হাসপাতালে রূপান্তর করতে প্রধানমন্ত্রীর নিকট বিষয়টি উপস্থাপন করব। রাজশাহী নগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, বাসযোগ্য, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”

Open photo

পরিদর্শনের সময় উপস্থিত ব্যক্তিবর্গ

হাসপাতাল পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:

  • রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল: পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম।

  • রাসিক কর্মকর্তা: প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন এবং সিটি হাসপাতালের ইনচার্জ ডা. তরিকুল ইসলাম বনি।

  • স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ: বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদসহ স্থানীয় ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট