1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময়; ‘রাজশাহীতে স্পেশালাইজড হাসপাতালসহ  চিকিৎসাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করতে চাই:  মেয়র - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময়; ‘রাজশাহীতে স্পেশালাইজড হাসপাতালসহ  চিকিৎসাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করতে চাই:  মেয়র

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি……………………………………………………….রাসিক

 

# নিজস্ব প্রতিবেদক…………………………………………………………..

রাজশাহীর চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্র্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আমি আরেকটিবার মেয়র পদে সুযোগ পেলে রাজশাহী সিটির আয়তন বৃদ্ধি, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি, রাজশাহীতে স্পেশালাইজড হাসপাতালসহ চিকিৎসাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করতে চাই।

 

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় রাজশাহীকে এগিয়ে নিয়ে যেতে চাই।

 

শিল্পায়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজন শিল্পায়ন। শিল্পায়নের জন্য বিসিক শিল্পনগরী-২ নির্মাণ করা হয়েছে। সেখানে প্লট বরাদ্দ প্রদান করা হবে। সেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারাখানা গড়ে তোলা হবে। ১৪ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের কার্যক্রম শুরু হয়েছে। এটিকে আমরা কাজে লাগাতে চাই। আমাদের নতুন প্রজন্মকে আইটি ক্ষেত্রে প্রশিক্ষিত করতে নগর ভবনে একটি ও শহরের বিভিন্ন স্থানে ১০টি কম্পিউটার ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। সেখানে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে অনলাইনের মাধ্যমে ডলার আয় করতে পারবে। কোথায় কাজের অর্ডার পাওয়া যাবে, সেটিও আমরা দেখিয়ে দেব। এখাতেও অনেক কর্মসংস্থান হবে।

 

রাজশাহীতে নদীবন্দর স্থাপন করা হবে জানিয়ে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, পদ্মানদী অলস পড়ে আছে। চর পড়ে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে। প্রথম পর্যায়ে ভারতের মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতান পর্যন্ত নৌরুট চালু করা হবে। দ্বিতীয় পর্যায়ে সুলতানগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত নৌরুট চালু হবে। এটি চালু হলে ব্যবসা-বাণিজ্য বাড়বে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

বিএমএ রাজশাহীর সভাপতি প্রফেসর ডাঃ এ বি সিদ্দিকীর সভাপতিত্বে ও বিএমএর সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ নওশাদ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডাঃ মনসুর রহমান, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, শিবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, বিএমএর সাবেক সহ-সভাপতি ডা: তবিবুর রহমান শেখ, স্বাচিপ রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. খলিলুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, স্বাচিপ জেলা শাখার সভাপতি প্রফেসর ডা. চিন্ময় কান্তি দাস, স্বাচিপ রাজশাহী মেডিকেল কলেজ শাখা সাধারণ সম্পাদক প্রফেসর  ডা. মাহবুবর রহমান বাদশা, বাংলাদেশ মেডিকেল প্র্যাকটিশনার এসোসিয়েশনের সভাপতি ডা. আব্দুল মান্নান, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. মমিনুল ইসলাম, ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফয়সল কবির চৌধুরী, মেডিকেল টেকনোলজিস্ট দেবব্রত লাহিরী,  রাজশাহী মেডিকেলের ছাত্রলীগের সভাপতি মনন কান্তি দাস, সাধারণ সম্পাদক ডা, ইমরান হোসেন, বিএমএর আপ্যায়ণ সম্পাদক ডা. অঙ্কুশ স্যান্নাল প্রমুখ।

 

সভায় স্বাগত বক্তব্য দেন বিএমএ রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুন। সভামঞ্চে উপস্থিত ছিলেন বিএমএ ও স্বাচিপ এর সাবেক সভাপতি প্রফেসর ডাঃ এসআর তরফদার, সিভিল সার্জন ডাঃ ফারুক, সাবেক মহানগর কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, স্বাচিপ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ নাসিম আকতার এরিনা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট