1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চারঘাট প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’ প্রভাতী ও গোধূলি, থাকছে ঈশ্বরদী জংশনে স্টপেজ টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে ৪ সংবাদকর্মীকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ, তীব্র প্রতিবাদ খুলনায় র‍্যাব-৬ এর পৃথক অভিযান: ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেপ্তার টাঙ্গাইলের মির্জাপুরে স্কুল ও খেলার মাঠ প্রতিষ্ঠার উদ্যোগ: এগিয়ে এলেন ডোকলহাটি ইউথ ক্লাব ও প্রবাসীরা মির্জাপুরে বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত: শিশুদের সুরক্ষায় জনসচেতনতামূলক কর্মসূচি রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতি: আক্রান্ত বাড়ছে, রামেকে ২৩ জনের মৃত্যু হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক এমপি নুসরাত তাবাসসুম বাড়ি অগ্নিকাণ্ড: শর্টসার্কিট নয় দাবি পল্লী বিদ্যুতের মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত কুষ্টিয়ায় রূপসায় পানির হাউজের ওয়াল চাপায় ধান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

চারঘাট প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৪৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ………………………

রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের সভাপতি এস এম মোজাম্মেল হক ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ জুলাই) ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ^াস ত্যাগ করেন তিনি। সাংবাদিক মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব।

 

মঙ্গলবার সকালে প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা যৌথ এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে রাজশাহী প্রেসক্লাব নেতারা বলেন, এস এম মোজাম্মেল হক বেশ সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। সাংবাদিকতা ছাড়াও শিক্ষকতা পেশার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। ভদ্র ও বিনয়ী এ সাংবাদিকের মৃত্যু তরুণ সাংবাদিকদের জন্য বড় ধাক্কা। তার কাছ থেকে এ প্রজন্মের সাংবাদিকদের শেখার ছিল অনেককিছু। সাংবাদিক মোজাম্মেল হকের মৃত্যুতে মহান এ পেশার অপূরণীয় ক্ষতি হলো। তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন রাজশাহী প্রেসক্লাব নেতারা।

 

উল্লেখ্য, পূর্বে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখির পাশাপাশি এস এম মোজাম্মেল হক সবশেষ দৈনিক ইত্তেফাকের চারঘাট প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এছাড়া চারঘাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকও ছিলেন তিনি। গত ১০ জুলাই ব্রেইন স্ট্রোক করেন সাংবাদিক মোজাম্মেল হক। এরপর রামেক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট