1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ ৪৩ শিবগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

চাঁপাইনবাবগঞ্জ ৪৩ শিবগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ ৪৩ শিবগঞ্জ -১ আসনের বিএনপি দলীয় প্রার্থী আনুষ্ঠানিক ধানের শীষের প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে ফিতা কেটে ইউনিয়ন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে প্রচারণা শুরু করেন ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা  অধ্যাপক মোঃশাহজাহান আলি মিঞা।
এ সময় তিনি বলেন, ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দেন। পরে টিকোরী বাজারসহ বিভিন্ন এলাকায় ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাসারসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট