1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ড. কেরামত আলীর ইশতেহার ঘোষণা - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ড. কেরামত আলীর ইশতেহার ঘোষণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহাঃ হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলীর ইশতেহার ঘোষণা করা হয়েছে । শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সোনামসজিদ দারসবাড়ি মাদরাসা মসজিদ প্রাঙ্গনে সর্ব শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে ড. কেরামত আলী এই ইশতেহার ঘোষণা করেন ।

ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টি, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মমূখী শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ পর্যন্ত রেললাইন স্থাপন, আম ও কৃষি উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতির বিস্তার, পদ্মা নদীর ভাঙন রোধ প্রকল্প, প্রশাসনিক কাঠামো সংস্কার, সোনামসজিদ স্থলবন্দর আধুনিকায়ন, যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত উপজেলা গঠন, নারীর ক্ষমতায়ন, পর্যটন শিল্পের প্রসার, শিক্ষা বিস্তার, নগরায়ন, শিল্পায়ন, সীমান্ত সুরক্ষা ও স্বার্বভৌমত্ব রক্ষা, সুশাসনের শিবগঞ্জ তৈরি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সহ মোট ২০ টি বিষয়ের উপরে ৯২ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে উন্নয়ন পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি । এছাড়াও প্রয়োজন ও সময় সাপেক্ষে শিবগঞ্জবাসীর পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি মডেল উপজেলা গঠনের কথাও জানান তিনি ।

ড. কেরামত আলী বলেন, এটি শুধু একটি প্রতিশ্রুতি নয়, বরং দক্ষতা, বাস্তবায়নের স্বক্ষমতা ও জনবল সহ সামগ্রিক বিষয় বিবেচনা সাপেক্ষে গঠিত একটি ইশতেহার, যা বাস্তবায়নে জনগনের সহযোগিতা ও আমার জবাবদিহিতা ওতোপ্রতোভাবে জড়িত থাকবে ইনশাআল্লাহ । আধুনিক শিবগঞ্জ গঠনে এমন একটি ইশতেহারকে স্বাগত জানিয়েছেন শিবগঞ্জের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ । বিশেষ করে পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকার জনগন, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন কর্ম ও শ্রেণীপেশার নারী এবং যুবসমাজ ব্যাপক উৎসাহের সহিত জামায়াতে ইসলামীর এই ইশতেহারকে স্বাগত জানিয়ে তা বাস্তবায়নের আশা ব্যক্ত করেছেন ।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের আসন কমিটির পরিচালক মাওলানা মো: সাদিকুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মো: সেফাউল মূলক সহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট