1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে মনোনয়ন দৌড় প্রবীণ নেতা ইমরান চেয়ারম্যানের দোয়া চাইলেন নাজমূল হক - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে মনোনয়ন দৌড় প্রবীণ নেতা ইমরান চেয়ারম্যানের দোয়া চাইলেন নাজমূল হক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ………………………………………….

 

# আসন্ন সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ১ শিবগঞ্জ – ৪৩ আসনে মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নাজমুল হক শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নে গনসংযোগ করেছেন । ধারাবাহিক গনসংযোগের অংশ হিসেবে গতকাল ১৪’ই আগস্ট ইউনিয়নের বেশক’টি ওয়ার্ডে নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পথসভা করেন । পথসভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দেবার অনুরোধ করেন ।

 

বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এ নেতা দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহাবাজপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান প্রবীণ নেতা ইমরান হোসেনের বাড়ীতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ।

 

এ সময় নাজমুল হক প্রবীণ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং বেশকিছু সময় অতিবাহিত করেন ও রাজনৈতিক বিষয়ে প্রবীণ নেতার পরামর্শ নেন। চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিগ্রেডিয়ার জেনারেল এনামুল হকের ছোট ভাই আলহাজ্ব নাজমুল হক ।

 

সাক্ষাতকালে প্রবীন আওয়ামী লীগ নেতা-কে জানান মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। যদি মনোনয়ন না ও পান দল যাকে মনোনয়ন দিবেন ঐক্যবদ্ধ ভাবে নৌকাকে জয়লাভ করাতে সার্বিক সহযোগিতা করবেন ।

 

এ সময় প্রবীন আওয়ামী লীগ নেতা- ইমরান হোসেন নাজমুল হকের সু-চিন্তিত কথার জন্য ধন্যবাদ জানান । সাক্ষাতকালে মনোনয়ন প্রত্যাশী নাজমুল হকের সাথে স্থানীয় আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীরা সাথে ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট