1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥মোহাঃ সফিকুল ইসলাম ,শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)! সংবাদদাতা ঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর  সীমান্তে আবারও ভারত থেকে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর(পুশ ইন) চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শুক্রবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ওই ১৫ জনকে ঠেলে পাঠানোরচেষ্টা করা হয়। তবে বিজিবির বাধার মুখে তাদের  ভারতে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।
শনিবার সকালে বিজিবির ১৬ ব্যাটায়িলনের অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন।
বিজিবি অধিনায়ক বলেন, শুক্রবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে বিএসএফ ১৫ জনকে পুশ ইনের চেষ্টা করে। এদের মধ্যে দুই জন পুরুষ, আট জন নারী ও পাঁচ শিশু ছিল। তাদের নদীপথে একটি নৌকায় বাংলাদেশের দিকে চেষ্টা করে বিএসএফ। কিন্তু নৌকাটি শুন্যরেখায় আসার পরপরই বিজিবি সামনে এগুতো বাধা দেয়। বিজিবির বাধার মুখে পরবর্তীতে রাত পৌনে ৩ টার দিকে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা ওই ১৫ জনকে ভারতে ফিরিয়ে নেন।
বিজিবি অধিনায়ক আরও বলেন, পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে বিজিবি। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট