1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা শিবগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রহমান চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতায় গুরুত্ব দিচ্ছেন নওগাঁ পত্নীতলার আরএমও ডা. নাঈম দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’ প্রভাতী ও গোধূলি, থাকছে ঈশ্বরদী জংশনে স্টপেজ টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে ৪ সংবাদকর্মীকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ, তীব্র প্রতিবাদ খুলনায় র‍্যাব-৬ এর পৃথক অভিযান: ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চক্রের আরও দুই সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মোটরসাইকেল চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির সূত্র ধরে তদন্ত ও অভিযানে নামে পুলিশ। প্রথমে চোর চক্রের দুই সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে একটি মোটরসাইকেল উদ্ধার হয়।

পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি থেকে উদ্ধার করা হয় আরও দুটি চোরাই বাইক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: আব্দুস সালাম, সোহেল রানা, আসিফ, মোহাম্মদ আলী, ইমন রেজা ও আশিক। গ্রেপ্তার সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে জানতে রিমান্ডের আবেদন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট