1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি………………………………………………

চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনে দায়ের করা মামলায় মো. পলাশ (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. রবিউল ইসলাম দণ্ডিতের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত পলাশ জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ গ্রামের আব্দুর রশিদের ছেলে। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় সদর উপজেলার বাখর আলী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সাদিকুলকে (৪৫)কে বেকসুর খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম জানান, ২০১৬ সালের ২৯ নভেম্বর শিবগঞ্জের বসন্তপুর গ্রামে ১৫০ গ্রাম হেরোইনসহ পুলিশের হাতে আটক হয় পলাশ। পালিয়ে যায় সাদিকুল। এ ঘটনায় ওই দিন শিবগঞ্জ থানায় মামলা করেন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক গৌতম চন্দ্র মালি। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম ২০১৭ সালের ১২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট