1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, সাবেক এমপিসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা   - দৈনিক সবুজ নগর
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মরদেহ উদ্ধার: কলেজছাত্র রবিউল হত্যায় গ্রেপ্তার ২ শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা, রোগীকে মারধরের অভিযোগ শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে ইয়াবা ও সিরাপ উদ্ধার, আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, সাবেক এমপিসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা  

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি………………..

চাঁপাইনবাবগঞ্জে এক বিএনপির কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল ওদুদসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

১৯ আগস্ট রাতে মামলাটি করা হলেও পুলিশের পক্ষ থেকে আজই আনুষ্ঠানিকভাবে জানানো হয় বলে জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিরহামপুরের মৃত জোবদুলের ছেলে মোহা. বাবু মামলাটি করেন। মামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ ছাড়াও ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। এঁদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগের নেতা–কর্মী। মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ৫ আগস্ট বিকেলে সদর উপজেলার সোনাপুরে আসামিরা ককটেল, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ভাতিজা আজম আলীর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর হত্যার উদ্দেশ্যে তাঁর শরীরে ককটেল ছুড়ে মারেন হামলাকারীরা। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, বাদীর এজাহার পাওয়ার পর মামলা রেকর্ড করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট