1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর আশঙ্কাজনক বৃদ্ধি: নারী ও শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১ - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক কর্মচারী গিয়াসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রশাসক ভোলায় অনুমোদনহীন অটোরিকশার দাপট: তীব্র যানজট ও দুর্ঘটনায় নাকাল জনজীবন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন কুষ্টিয়ায় খড় দিয়ে ঢাকা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ইটভাটা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর আশঙ্কাজনক বৃদ্ধি: নারী ও শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১ রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো বিএসটিআইয়ের সামারি কোর্ট পরিচালনা: চালের দোকানকে জরিমানা, লাজ ফার্মার পণ্য জব্দ রাসিকের ‘শিক্ষা পদক ২০২৬’: জিপিএ-৫ প্রাপ্তদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ৫ অক্টোবর পর্যন্ত সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর আশঙ্কাজনক বৃদ্ধি: নারী ও শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো ঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারী এবং ডেঙ্গুর উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে জেলা হাসপাতালের ডেঙ্গু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন:

  • ফেরদৌসী খাতুন: চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী।

  • মহব্বত আলী: শহরের আরামবাগ এলাকার মনিরুল ইসলামের শিশুপুত্র।

হাসপাতাল ও চিকিৎসা সূত্র

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ফেরদৌসী খাতুন। পরবর্তীতে তাঁর এনএস-১ (NS1) পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে হাসপাতালের ডেঙ্গু কর্নারে তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, মঙ্গলবার রাতে তীব্র জ্বর ও শরীর ব্যথাসহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছিল শিশু মহব্বত আলীকে। তবে রক্তে এনএস-১ বা অ্যান্টিবডি পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই ভোররাতে শিশুটি মারা যায়। চিকিৎসকদের মতে, শিশুটির মধ্যে ডেঙ্গুর স্পষ্ট উপসর্গ বিদ্যমান ছিল।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গত ৪৮ ঘণ্টায় জেলা হাসপাতালে নতুন করে ১৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ফেরদৌসী খাতুন ডেঙ্গু পজিটিভ ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শিশুটির পরীক্ষা সম্পন্ন করা সম্ভব না হলেও তার শরীরে ডেঙ্গুর উপসর্গ ছিল।”

চাপে চিকিৎসক ও নার্স, স্থানীয়দের দাবি

হাসপাতাল সূত্র থেকে আরও জানা যায়, বর্তমানে জেলা হাসপাতালের ডেঙ্গু কর্নারে শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ করে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় চিকিৎসক ও নার্সরা অতিরিক্ত চাপের মধ্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পৌরসভা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মশক নিধন কার্যক্রম জোরদার করা এবং সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।##

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট