1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে উত্তম কৃষি চর্চায় টেকসই ও নিরাপদ খাদ্য উৎপাদনে কর্মশালা 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা ঃ চাঁপাইনবাবগঞ্জে উত্তম কৃষি চর্চার মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে শহরের একটি হোটেলে সার ডিলার ও রিটেলারদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক
 সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াসিন আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড, বায়োপেস্টিসাইড ও ফার্টিলাইজার প্রোডাক্ট ম্যানেজার মো. আরাফাত সাদাত।
অনুষ্ঠানে ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোমেনা খাতুনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রাজশাহী ফিল্ড ক্রপ আরএসএম আরিফুল ইসলাম এবং রাজশাহী ভেজিটেবল ও বায়োপেস্টিসাইড আরএসএম মুরাদ হোসেন।
বক্তারা কৃষিতে নিরাপদ ও পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার, সঠিক সার প্রয়োগ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, উত্তম কৃষি চর্চা নিশ্চিত করা গেলে খাদ্যের গুণগত মান বৃদ্ধি পাবে এবং কৃষকরা অধিক লাভবান হবেন।
কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁপাইনবাবগঞ্জের টেরিটরি ম্যানেজার মিরাজ বিল্লাহ। এ সময় জেলার বিভিন্ন এলাকার ৬০ জন  সারডিলার ও রিটেলাররা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট