1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঐতিহ্যবাহী গাদ্দি খেলা

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি…………………………………………………………………………….

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি হলো গাদ্দি খেলা। তবে কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার জনপ্রিয় এই খেলাটি। গ্রামীণ এই খেলাধুলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ থেকে আধা কিলোমিটার পশ্চিমে এগোলেই নামো টিকরি গ্রামের আমবাগানে নামোটিকরি যুব সংঘের আয়োজনে যুব সংঘের সভাপতি নরুল ইসলাম মারুফের সভাপতিত্বে গাদ্দি খেলা অনুষ্ঠিত হয়। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এই গাদ্দি খেলায় আংশ গ্রহন করেন কালিচক গ্রাম ও নামো টিকরি গ্রাম। খেলায় জয়লাভ করেন কালিচক গ্রাম।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এনামুল হক, সাইদুল বিশ্বাস, মোস্তফা আলী, শফিকুল ইসলাম সহ আরও অনেকে। এসময় খেলা উপভোগ করতে হাজারো মানুষ ভীড় করে। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সীরাও উপভোগ করেন ঐতিহ্যবাহী এ খেলা।

খেলা দেখতে আসা সাইরুল ইসলাম বলেন, এত জাঁকজমকভাবে এ ধরনের প্রাচীন খেলা দেখতে পারবো ভাবতেই পারিনি। এ ধরনের খেলার মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব দৃঢ় হয়। যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে।

খেলার আয়োজক নামোটিকরি যুব সংঘের সভাপতি নরুল ইসলাম মারুফ বলেন, গ্রামবাংলার মানুষের খেলাধুলা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মরা আজকে মাদক ও মোবাইলের ওপর বেশি আসক্ত হয়ে পড়ছে। তাদের এ বয়সে শারীরিক কসরত, মাদক থেকে দূরে রাখতে নতুন প্রজন্মের কাছে এসব খেলাধুলা তুলে ধরার লক্ষ্যে এ খেলার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, স্থানভেদে খেলাটির অন্য নাম থাকলেও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে গাদ্দি নামে পরিচিত। অবশ্য অনেক জায়গায় বর্দন ও বাদল নামেও পরিচিত।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট