1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফ এর নিযার্তনে হাসপাতালে বৃদ্ধ কৃষক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………………………………..

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দশবিঘি এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিরুদ্ধে বাংলাদেশি এক কৃষককে নির্যাতনের অভিযোগ উঠেছে । নির্যাতনের শিকার ওই কিশোরের নাম এসলাম ৬৫। তিনি তারাপুর মুন্নাপুর এলাকার মৃত এরফান আলীর ছেলে। বুধবার দুপুর দুইটার দিকে শিবগঞ্জ থানাধীন মাসুদপুর সীমান্ত ফাড়ির পাশে দশবিঘি এলাকায় এই ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার এসলামকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

গুরুতর আহত এসলাম জানান, বুধবার দুপুর দুইটার দিকে দশবিঘি এলাকায় নিজের জমিতে পাট কাটতে গেলে কোন কারণ ছাড়ায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফের চার জওয়ান। এসময় তারা কৃষক এসলামের ওপর চড়াও বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করতে থাকে।

 

এক পর্যায়ে ওই কৃষকে গুরুত্বর জখম করে ফেলে রেখে চলে যায় বিএসএফ সদস্যরা । পরে স্থানীয়রা আহত এসলামকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।পরবর্তীতে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য এসলামকে রাত ৮ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।

 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সুরুজ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘটনার পর আহত এসলামের ছেলেকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিজিবি বিশেষ টহল দল। এঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে । আজকেই সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট