1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ’র শিবগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল, সমাবেশ - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলার গ্যাস দিয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন: তবুও লোডশেডিংয়ে নাকাল ভোলাবাসী রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত গোদাগাড়ীর গর্বিত পরিবারের আরও এক সদস্য সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই তানোরে জমিতে পানি দিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি

চাঁপাইনবাবগঞ্জ’র শিবগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল, সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি………………………………………………………

চাঁপাইনবাবগঞ্জ জেলার বাংলাদেশ আওয়ামী যুবলীগ শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত বিক্ষোভ মিছিলটি উপজেলার ডাকবাংলো থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলোতে পথসভার অনুষ্ঠিত হয় ।

 

উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু সঞ্চালনায় উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

 

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম রেজা, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্ববায়ক আসিফ আহমেদ সৌরভ, কানসাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি সমিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল বাকী, পৌর শাখা ছাত্রলীগের সভাপতি আলীরাজ ও সাধারণ সম্পাদক মোঃ রকি ইসলাম ডলার প্রমুখ।

 

এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সভাপতি আল মামুনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী বৃন্দ।

 

প্রধান অতিথি সৈয়দ নজরুল ইসলাম বলেন জামাত বিএনপিকে সন্ত্রাস ও নৈরাজ্য ছেড়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অধিনে অবাদ সুষ্ঠ নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল রাজনৈতিক দলকে আহ্বান করছি । তিনি বর্তমান সরকারের বিভিন্ন সফলতার কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যাতে আবারো ক্ষমতায় আসতে পারে সেজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট