1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চট্টগ্রাম মহানগরীতে বিশেষ মূল্য ছাড়ে বসুন্ধরার পণ্য বিক্রির উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ জলবায়ু পরিবর্তনে ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়নের দাবি ড. সাইমুম পারভেজের রাসিক প্রশাসকের সঙ্গে মীরের চক জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কর্মকাণ্ডে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ

চট্টগ্রাম মহানগরীতে বিশেষ মূল্য ছাড়ে বসুন্ধরার পণ্য বিক্রির উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি……………………………………………………………….

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি মোড়ে বিশেষ মূল্য ছাড়ে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।  ১৭ মার্চ রোববার বিকেল সাড়ে ৩টায় ফিতা কেটে তিনি নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। বসুন্ধরা গ্রুপের চট্টগ্রাম সেলস অফিসের এজিএম বোরহান উদ্দিন, ডিভিশনাল ইনচার্জ আক্তার হোসাইন, টেরিটরি ইনচার্জ জাহিদুল ইসলাম ও ডিপো ইনচার্জ রফিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

বসুন্ধরা গ্রুপের পণ্য বিক্রির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পবিত্র মাহে রমজানে কতিপয় সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ী কর্তৃক নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ রেখে মুল্য বৃদ্ধি করার কারণে সাধারণ সাধারণ ভোক্তা কষ্ট পাচ্ছে। বসুন্ধরার মতো অন্যান্য খাদ্য উৎপাদনকারী নিত্যপ্রয়োজনীয় এগিয়ে এসে খোলা বাজারে বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করলে সাধারণ ভোক্তাদের কষ্ট লাঘব হবে।

বসুন্ধরা গ্রুপের চট্টগ্রাম সেলস অফিসের এজিএম বোরহান উদ্দিন বলেন, পুরো রমজান মাস জুড়ে সাধারণ ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্য পণ্য বিক্রি অব্যাহত থাকবে। সয়াবিন ১ লিটার ১৫৫ টাকা, আটা ১ কেজি ৪৮ টাকা, ময়দা ১ কেজি ৬০ টাকা, সুজি ২৫০ গ্রাম ২০ টাকা, মসুর ডাল ১ কেজি ১৪০ টাকা, সেমাই ২০০ গ্রাম ২৫ টাকা, লাচ্ছা সেমাই ২০০ গ্রাম ৩৫ টাকা, মাসালা নুডুলস ৮ প্যাক ১১০ টাকা, হলুদ ৫০০ গ্রাম ১৭৫ টাকা, মরিচ ৫০০ গ্রাম ৩১৫ টাকা, ধনিয়া ৫০০ গ্রাম ১৭৫ টাকা, জিরা ৫০০ গ্রাম ৭৭৫ টাকা, হালিম মিক্স ২০০ গ্রাম ৫০ টাকা, বসুন্ধরা চা ২০০ গ্রাম ৮০ টাকা ও চিনিগুড়া চাল ১ কেজি ১৪১ টাকায় বিক্রি হবে বলে জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট